মাতৃভাষা চর্চা নিয়ে কনকা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ব্র্যান্ড কনকা নতুন একটি ভিডিও কনটেন্ট নিয়ে এসেছে। মিডিয়াকম লিমিটেডের ব্যানারে ভিডিও কনটেন্টটি নির্মাণ করেছেন নজরুল ইসলাম রাজু। ভিডিও কনটেন্টটি দর্শকের কাছ থেকে প্রশংসা পাচ্ছে। শিশুরা বাংলা ভাষার মাধ্যমে পৃথিবীর নানা বিষয় নিয়ে জানলে যে পূর্ণাঙ্গভাবে শিখতে পারে, সেটা তুলে ধরা হয়েছে এই ভিডিও কনন্টেন্টটিতে।   ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তি উপলক্ষে বাংলার প্রতি ভালোবাসা ও মাতৃভাষায় জ্ঞানচর্চার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব সবার কাছে তুলে ধরতে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এই ভিডিও কনটেন্টটি বানিয়েছে।