ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিস্তিয়ানো রোনালদো ও অ্যান্থনি মার্শালের ভবিষ্যৎ বিষয়ে নানা গুঞ্জন চাউর আছে বাজারে। তবে সংবাদমাধ্যমে যা খবর, তাতে দুই তারকাকে নিয়েই আসছে গ্রীষ্মে নিজেদের পরিকল্পনা সাজাতে চায় ইউনাইটেড।
গত জানুয়ারিতে ইউনাইটেড থেকে ধারে স্প্যানিশ ক্লাব সেভিয়াতে পাড়ি দিয়েছেন ফরাসি তারকা মার্শাল। অন্যদিকে পর্তুগিজ সুপারস্টার রোনালদো গত আগস্টে জুভেন্তাস থেকে নিজের পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরেন। কিন্তু যে আশা নিয়ে ফিরেছিলেন, তা পূরণ না হওয়ায় ইউনাইটেডে সময়টা সেভাবে উপভোগ করছেন না রোনালদো।
তাই অনেকেই মনে করেন রোনালদো ইউনাইটেড ছাড়তে পারেন। তবে ডেইলি মেইলের খবর, রোনালদো ও মার্শাল দুজনকেই ভবিষ্যৎ হিসেবে দেখে ইউনাইটেড। ২০২২-২৩ মৌসুমেও এই দুই তারকাকে নিয়ে এগোতে চায় ইংলিশ ক্লাবটি। যারা এখন নতুন ম্যানেজার নিয়োগ দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।