পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার কুপন বিয়ারিং কন্ডিশনাল পারপিচুয়াল বন্ড প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ব্যাংক এশিয়ার ৫০০ কোটি টাকার কুপন বিয়ারিং বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করা হবে। অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যাংক এশিয়া অতিরিক্ত টায়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।