কনকর্ড সেন্টারে ফয়’স লেক কনকর্ড এবং বেসক্যাম্প এডভেঞ্চারসের মধ্যে গত সোমবার একটি চুক্তি হয়েছে। এর আওতায় চট্টগ্রাম ফয়’স লেকে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি স্থাপন করবে বেসক্যাম্প এডভেঞ্চারস। সমঝোতা স্বাক্ষরের সময় কনকর্ড এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক, শাহরিয়ার কামাল এবং বেসক্যাম্প এডভেঞ্চারসের চেয়ারম্যান মাহাবুব জামান উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর করেন কনকর্ড এন্টারটেইনমেন্টের নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার এবং বেসক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন। বিজ্ঞপ্তি