নাঈমের পর ফিরলেন মুনিম

শুরুতেই বিদায় নিলেন বাংলাদেশের দুই ‍ওপেনার। মোহাম্মদ নাঈমের পর ফিরলেন মুনিম শাহরিয়ার। পেসার ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নাঈম (২)।

টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া মুনিম আশা জাগিয়েছিলেন বড় ইনিংস খেলার। কিন্তু ১৮ বলে ৩ চারে ১৭ রান করে রশিদ খানের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে  ৬.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক লিটন দাস (১৫) ও সাকিব আল হাসান (২)।