অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে চট্টগ্রামের দাতব্য মা-শিশু ও জেনারেল হাসপাতালের সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড (স্ট্যানচার্ট)।
এর আওতায় দেশের প্রথম ব্যাংক হিসেবে স্ট্যানচার্ট স্বয়ংসম্পূর্ণভাবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সক্ষম একটি প্রেসার সুইং আবসর্পশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট হাসপাতালে অনুদান দিয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে গতকাল বৃহস্পতিবার এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, স্ট্যানচার্ট সিইও নাসের এজাজ বিজয়, করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং হেড বিটপী দাস চৌধুরী, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক এম এ তাহের খান, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ পরিচালক অধ্যাপক ড. ওয়াজির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি