ফরেন এক্সচেঞ্জ লেনদেন নিয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি ‘ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশনস অ্যান্ড রিপোর্টিং’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহাম্মদ প্রশিক্ষণটি উদ্বোধন করেন। ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান ও ভিপি এসএম মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।