হতাশা কাটবে বৃষের, অনৈতিক প্রেমে ক্ষতির শিকার মীন

মেষ : নক্ষত্র ও রাহু গ্রহের অবস্থানের ফলে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তবে জাতকরা সঞ্চয় করতে পারেন না। সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন।

বৃষ : রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে জাতকের হতাশা কেটে নতুন চলার পথ খুঁজে পাবেন। সুযোগের সঠিক ব্যবহার করুন।

মিথুন : পুরুষ-নারী নির্বিশেষে মানুষের প্রিয়পাত্র। সবার মন রক্ষায় অনেক সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করেন, যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

কর্কট : অস্তমিত শুক্রগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে, গোপন রোগে আক্রান্ত হতে পারেন। দ্রুত চিকিৎসা না করলে মানসিক সমস্যা দেখা দিতে পারে।

সিংহ : বুধ লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে পারিবারিক কলহে লিপ্ত হবেন। মূত্রকৃচ্ছ্রপীড়াদি দেখা দিতে পারে। মানসিক অস্থিরতায় ভুগবেন।

কন্যা : অক্ষাংশে বৃহস্পতির অবস্থান ও মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের এ সপ্তাহটা শুভ। তবে প্রচলিত আইনবিরুদ্ধ কোনো কাজে জড়াবেন না।

তুলা : আপোক্লিমগতা হীনা মধ্যাঃ পণফরাশ্রিতাঃ অর্থাৎ জাতকের গ্রহগণ এ সপ্তাহে পূর্ণবলশালী রূপে সৌভাগ্যের দ্বার মেলে ধরবে। অর্থ প্রাপ্তি হবে।

বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে গ্রহাদির দিগ্বলের কারণে জাতকের শত্রুবিনাশ হবে। মূলত প্রতিবেশীর কোপানল থেকে রক্ষা পাবেন। বিদেশ যাত্রা শুভ।

ধনু : পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে জাতকের পরোপকারে দিন পার হবে। বিপদে সাহায্যের আগে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।

মকর : জাতকের জন্মকুণ্ডলীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে জাতকের ক্রোধ বিপদ ডেকে আনবে। দুর্ঘটনায় রক্তপাতের সম্ভাবনা রয়েছে।

কুম্ভ : লগ্নের চতুর্থে রাহুর অবস্থানের ফলে, জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। সৃষ্টিশীল কাজে সুনামের যোগ রয়েছে। রাজদ্বারে স্বীকৃতি পাবেন।

মীন : ভ্রাতৃপতি বা তৃতীয়াধিপতি জাতকের তৃতীয় স্থানে অবস্থানের ফলে, জাতক প্রবাসের বন্ধু কতৃর্ক অর্থ লাভ করবেন। তবে অনৈতিক প্রেম ক্ষতি করবে।