গরমের পানীয়

গরমের এই সময়টাতে পানি ও পানীয় পান করতে হবে প্রচুর। কয়েক রকমের লাচ্ছির রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা

ধনেপাতা

উপকরণ

টক দই ১ কাপ, ধনেপাতা ২ চা চামচ, পানি ১ কাপ, চিনি ১ চা চামচ, লবণ ১ চিমটি, বরফকুচি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. বরফকুচি ছাড়া সব উপাদান একসঙ্গে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিবেশন করুন।

মিক্স ফ্রুট

উপকরণ

দই ১ কাপ, স্ট্রবেরি আধা কাপ, পাকা কলা ১টা, আনারস আধা কাপ, পানি ১ কাপ, চিনি  সিকি কাপ, লবণ ১ চা চামচ, বরফকুচি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১.  বরফকুচি বাদে সব উপাদান ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২. পরিবেশন গ্লাসে ঢেলে ওপরে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

আঙুরের সল্টেড

উপকরণ

দই ১ কাপ, সবুজ আঙুর আধা কাপ, পুদিনা পাতা কুচি ২ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, পানি ১ কাপ, চিনি সিকি কাপ, লবণ ১ চা চামচ, বরফকুচি আধা কাপ

যেভাবে তৈরি করবেন

১.  বরফকুচি বাদে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২. পরিবেশনের আগে গ্লাসের ওপরে বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

লাচ্ছি

উপকরণ

মিষ্টি দই ১ কাপ, পাকা আমের ক্বাথ ১ কাপ, পানি ১ কাপ, চিনি সিকি কাপ, লবণ আধা  চা চামচ, বরফ কুচি আধা কাপ।

যেভাবে তৈরি করবেন

১. সব উপাদান একসঙ্গে ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে পরিবেশন করুন।