মেষ : জাতক জায়গাজমি সংক্রান্ত খাজনা প্রদানের বিড়ম্বনায় পড়বেন। অতীতের রেকর্ড দেখে বিচার-বিশ্লেষণ করলে বিড়ম্বনা লাঘব হতে পারে।
তুলা : প্রযুক্তির কুফল ভোগ করতে হতে পারে। অযথা কোনো অচেনা স্থানে ভ্রমণের সময় সাবধান থাকবেন। পরিবারের নারী সদস্য নিয়ে যাত্রা অশুভ।
বৃষ : সৃষ্টিশীল কাজে আপনার সফলতার যোগ রয়েছে। বিশেষত লেখকরা পাঠকের প্রশংসা পাবেন বলে বিশ্বাস। তবে অন্যের সৃষ্টি আহরণ করবেন না।
বৃশ্চিক : সামাজিক রূপে অন্যায়ভাবে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। অযথা ঝুট-ঝামেলায় জড়াবেন না। উপযাজক হয়ে কাউকে উপদেশ দেবেন না।
মিথুন : জাতকের সামাজিকভাবে প্রতিষ্ঠিত সুনাম অর্থের মোহে হারানোর সম্ভাবনা রয়েছে। চালাকি করে অন্যদের বোকা ভেবে নিজে বোকা হবেন না।
কর্কট : এ-সপ্তাহটা আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো বন্ধু আপনার প্রাপ্য টাকা ফেরৎ দেওয়ার সম্ভাবনা রয়েছে। হিসাবে কম হলেও গ্রহণ করুন।
সিংহ : সমাজে কিছুটা অস্থিরতা বিরাজ করতে পারে। প্রতিহিংসার কবলে পড়ে অঙ্গহানির সম্ভাবনা রয়েছে। পারতপক্ষে মিছিল মিটিং পরিহার করুন।
কন্যা : কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার নিঃস্বার্থ সহযোগিতা আপনাকে রিপোর্ট তৈরিতে সাহায্য করবে। ফলে আপনার কর্মদক্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
ধনু : ঋণ পরিশোধের চাপ আসতে পারে। বিপদ থেকে পালিয়ে না থেকে বাস্তবতা মেনে নিয়ে সরল পথে চলুন। কাছের বন্ধু সাহায্যের হাত বাড়াতে পারে।
মকর : ঋতু-বদলের সময় জ্বর হাঁচি-কাশি হতে পারে। বড় কোনো রোগের আলামত মনে করে কষ্ট না পেয়ে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিন।
কুম্ভ : জাতকের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে লোভের বশবর্তী হয়ে অন্যায় পন্থা অবলম্বন না করাই শ্রেয়। অনুরোধে ঢেঁকি গিলতে হতে পারে।
মীন : বৈদেশিক রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর বড় কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। রপ্তানি পণ্যের মান ও সঠিক সময়ে সরবরাহের নিশ্চয়তা জরুরি।