দেশের ইন্টারনেট সার্ভিসের সব চেয়ে বড় সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-আইএসপিএবি’র প্রেসিডেন্ট এমদাদুল হক ও এক্সিকিউটিভ কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে আইটি পেশাজীবীদের অন্যতম সক্রিয় প্ল্যাটফর্ম বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবের (বিআইটিপিএফসি) নতুন কার্যনির্বাহী কমিটি।
শনিবার (৫ মার্চ) বিকেলে বনানী আইএসপিএবি অফিসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আইএসপিএবি’র প্রেসিডেন্ট আইটি সেক্টরে বিআইটিপিএফসি’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ আইএসপিএবি’র পক্ষ থেকে সংগঠনটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
বিআইটিপিএফসি বাংলাদেশের আইটি প্রোফেশনালদের জন্য একটি সক্রিয় প্ল্যাটফর্ম। এই সংস্থায় ৮ হাজার ৫শ’রও বেশি সদস্য রয়েছে।
সাক্ষাৎ অনুষ্ঠানে বিআইটিপিএফসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সালেহ মোবিন, ভাইস প্রেসিডেন্ট ফারুক আজম এরশাদ ও সাজ্জাদ হোসেন, নাহিদা আক্তার, মিকাইল ভূইয়া, নুরুল হক শাহিন, জুয়েল রানা, মুকিদুর রহমান তনয় ও আসিফ ইকবাল সৈকত।