সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের বর্ষপূর্তিতে ‘উৎসব’ ক্যাম্পেইন

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে গতকাল এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারী এবং গ্রাহকদের জন্য ‘উৎসব’ ক্যাম্পেইন চালু করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন ভার্চুয়ালি ক্যাম্পেইনটি উদ্বোধন করেন।

সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং স্বাগতম থেকে ‘তিজারাহ’- ইসলামিক ব্যাংকিংয়ের সেবাগুলোওদেওয়া হবে। এছাড়া স্বাগতমের মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএনের মাধ্যমে যেকোনো ব্যাংক হিসেবে অর্থ স্থানান্তর,  রেমিট্যান্স সেবা, ডেবিট-ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বিও হিসাব খোলা, শেয়ার লেনদেন সুবিধা, বিনামূল্যে ডিজিটাল স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষিঋণ, জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারি ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি, ইন্টারনেট ব্যাংকিং সেবা মিলবে। এছাড়া গ্রাহকরা এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএমের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি