কুলাউড়ায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

কুলাউড়ায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ইন্দ্রজিৎ কুন্দ্র নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে দক্ষিণবাজারের ইন্দ্রজিৎ স্টোরের ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইন্দ্রজিৎ কুলাউড়া শহরের মাগুরা এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধারের সময় একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

চিরকুটে লেখা আছে, ‘কাজল মামা যদি আমার ফোন প্রয়োজন না লাগে তাহলে আপনার পাশে দাঁড়াই আমি আর বোনের পাশে। নিজের ভাইও অনেক সময় দেখে না

লাভলী বারের বাড়ি যাইতে চায় নাই। জুরে আমি পাঠাইছি।

আমার ভাইয়ের সামর্থ্য আছে আমাকে ২ থেকে ৩ লাখ টাকা দেওয়ার কিন্তু দেয়নি। আমি নিজে বড় ভাইদের কাছে অনেক টাকা পাবো।’

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ইন্দ্রজিৎ স্টোরের ভেতর থেকে ইন্দ্রজিৎ কুন্দ্র’র লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।