মেষ : জাতকের বিদেশ যাত্রার বাধা দূর হবে। রবি নক্ষত্রের রাহুর মধ্যাহ্নে অবস্থানের ফলে যেকোনো জটিল সমস্যা দূর হবে। যাত্রা শুভ।
বৃষ : শনি গ্রহের চন্দ্রবলয়ে অবস্থানের ফলে পুরনো প্রেমিকার চিত্র আপনার স্মৃতিপটে দৃশ্যমান হবে। প্রথম মিলনের স্মৃতির বেদনায় কষ্ট পেতে পারেন।
মিথুন : পরিবারের শতবছরের অ্যান্টিক দ্রব্যাদি আপনার গাফিলতির কারণে বিনষ্ট হওয়ার যোগ রয়েছে। তাই পরিবারের প্রবীণ সদস্যের মতামত নিন।
কর্কট : দ্বিতীয়পতি উচ্চাংশে অবস্থানের ফলে ছোটবেলায় হারানো আত্মীয়ের সঙ্গে হঠাৎ মিলন ঘটবে। পিতা-মাতার দোয়ায় পরিবারে শান্তি ফিরবে।
সিংহ : পরশুরামের ক্রোধের ন্যায় ত্রিপাপ-চক্রের বলয়ে আপনার অবস্থানের ফলে জায়গাজমির মামলায় জড়িয়ে পড়বেন। তবে সমস্যার সমাধান হবে।
কন্যা : কোষ্ঠী গণনায় বুধের ত্রিংশাংশে কন্যারাশির অবস্থানের ফলে নেশাজাতীয় ব্যবসায় জড়িয়ে পড়বেন। রাজ-সেনাপতির হস্তক্ষেপে বিপদমুক্ত হবেন।
তুলা : সপ্তমপতি ষষ্ঠ স্থানে অবস্থিত হওয়ায় জাতকের বিদেশে অবস্থানরত নিকটাত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন।
বৃশ্চিক : অষ্টমেশ জাতকের লগ্নে অবস্থানের ফলে কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। সঠিক পারিশ্রমিক না পাওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। হতাশ হবেন না।
ধনু : জন্মকু-লীর ষড়বর্গ নির্ণয়ের ফলে জাতকের সম্পত্তির দলিল আইনজ্ঞ দ্বারা যাচাই করুন। স্ত্রীর প্ররোচনায় পা বাড়াবেন না। আবেগের কোনো স্থান নেই।
মকর : পঞ্চস্বরের বিবরণে পরিলক্ষিত হয় যে, আপনার প্রেমিকার নির্জীবতার ফলে বিবাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। গাইনির পরামর্শ নিতে পারেন।
কুম্ভ : এ সপ্তাহে কুম্ভ জাতকের মিলনের যোগ রয়েছে। পুরনো প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বিব্রত না হয়ে, পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
মীন : জাতকের বলারিষ্ট যোগাদির কারণে শনির প্রভাবে আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। বান্ধবীর পরামর্শে মামলায় জড়িয়ে পড়বেন। সাবধান হোন।