সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নসের সদস্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এবং সংশোধিত ২০০৯-এর ১৯ (১) (চ) ও ১৯ (২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নসের সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনীত করা হয়েছে তাকে। বিজ্ঞপ্তি