সবুজ অর্থায়নে বিনিয়োগের মাধ্যমে পরিবেশগত বিপর্যয় ও ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) ‘বেস্ট ব্যাংক পার্টনার ফর ক্লাইমেট ট্রেড ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড পেয়েছে ব্যাংক এশিয়া। রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর, এফআইজি এশিয়া প্যাসিফিক অব আইএফসি অ্যালেন ফরলিমু সম্প্রতি ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলীর হাতে অ্যাওয়ার্ড হস্তান্তর করেন। আইএফসির বাংলাদেশ, নেপাল ও ভুটান অঞ্চলের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান, ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম ইকবাল হোছাইন, এসইভিপি মো. জিয়া আরফিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি