চট্টগ্রামে ৫ দিনব্যাপী ‘রূপায়ণ আবাসন মেলা’ শুরু

রেডি অ্যাপার্টমেন্ট-কমার্শিয়াল স্পেস ক্রয়ে বিশেষ ছাড়

চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রে পোর্টকানেকটিং (পিসি) রোডে নির্মিত রূপায়ণ সেঞ্চুরি ল্যানডেড ৫ দিনব্যাপী ‘রূপায়ণ আবাসন মেলা’ গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। এই আবাসন মেলার উদ্বোধন করেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক।

মেলা উপলক্ষে রূপায়ণ সেঞ্চুরি ল্যানডেডসহ রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সকল আবাসন প্রকল্পে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এই ছাড়ে ঢাকা ও চট্টগ্রামের প্রাইম লোকেশনে নির্মিত আবাসন প্রকল্পগুলো থেকে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা সংবলিত আবাসিক ও কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন ক্রেতারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক বলেন, ‘রূপায়ণ হাউজিং এস্টেট রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নান্দনিক অ্যাপার্টমেন্ট নির্মাণ করে দেশের আবাসন খাতকে সমৃদ্ধ করেছে। তারই  একটি এই রূপায়ণ সেঞ্চুরি ল্যানডেড। আমি ভবনটি দেখেছি। পিসি রোডের খান বাড়ি মোড় এলাকায় সকল সুযোগ সুবিধা সংবলিত ১৪তলা এই রূপায়ণ সেঞ্চুরি ল্যানডেড সব ধরনের নিয়মকানুন মেনে নির্মাণ করেছে।’

ওয়াহিদ মালেক আরও বলেন, রূপায়ণ হাউজিং ঢাকার উত্তরায় যেই প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি গড়ে তুলেছে, তা অতুলনীয়। সময়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম এগিয়ে যাচ্ছে। তাই রূপায়ণ হাউজিং ঢাকার মতো চট্টগ্রামেও বড় আবাসন প্রকল্প হাতে নেয়, তাহলে চট্টগ্রামবাসী উপকৃত হবে। ব্যবসায়িকভাবেও লাভবান হবে। আজাদী পরিবার এর পাশে থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড চট্টগ্রাম অফিসের হেড অব ব্রাঞ্চ মনিরুজ্জামান শাকিল, চট্টগ্রাম অফিসের সিনিয়র ম্যানেজার মো. খুরশীদ আলম, ম্যানেজার (বিক্রয়) মো. রাশেদুল আলম তালুকদার, রূপায়ণ গ্রুপের মিডিয়া ডিপার্টমেন্টের আবদুল করিম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড চট্টগ্রাম অফিসের হেড অব ব্রাঞ্চ মনিরুজ্জামান শাকিল বলেন, চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ পোর্ট কানেকটিং সড়কের খানবাড়ির পাশেই (তাসফিয়া কমিউনিটি সেন্টারের বিপরীতে) নির্মিত হয়েছে রূপায়ণ সেঞ্চুরি ল্যান্ডেড। মূল পিসি রোড থেকে ৪ ফুট উঁচু করে নির্মিত দুটি বেজমেন্টসহ ১৪তলার এ ভবনে রয়েছে বাণিজ্যিক স্পেস ও আবাসিক অ্যাপার্টমেন্ট। সর্বনিম্ন ১১২৫ বর্গফুট থেকে ১৬৬০ বর্গফুটের অ্যাপার্টমেন্টের পাশাপাশি রয়েছে ৭৫ বর্গফুট থেকে ১৭৪৫ বর্গফুটের দোকান, শো-রুম ও অফিস স্পেসও। ভবনে অত্যাধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সুপরিসর গাড়ি পার্কিং, আলাদাভাবে প্যাসেঞ্জার ও কার্গো লিফটসহ রয়েছে নানা আধুনিক-অত্যাধুনিক সুযোগ-সুবিধা। মেলায় রেডি অ্যাপার্টমেন্ট ক্রয় করলেই দেওয়া হবে বিশেষ ছাড়। তাই চলে আসুন আমাদের রূপায়ণ আবাসন মেলায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

এ ছাড়াও রূপায়ণ সিটি উত্তরায় নির্মিত এশিয়ার সর্ববৃহৎ প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি এবং বাংলাদেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটির প্রিমিয়াম লাইফস্টাইল প্রকল্পেরও মেলায় বুকিং দেওয়া যাবে। প্রায় ৬৩ ভাগ খোলা জায়গা নিয়ে এই প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি গড়ে উঠেছে ১৩৫ বিঘা জমির ওপর। এই প্রিমিয়াম কমিউনিটি লিভিংয়ে থাকছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কমিউনিটি ক্লাব, কর্নার শপ, স্কুল, মসজিদ, প্লে-গ্রাউন্ডসহ নাগরিক জীবনের সকল সুবিধা এবং প্রেস্টিজ, প্রটেকশন ও প্রিভিলিজের সম্পূর্ণ নিশ্চয়তা।

মেলায় রাজধানী ঢাকার উত্তরা, বসুন্ধরা, ধানম-িসহ বিভিন্ন প্রাইম লোকেশনে এবং চট্টগ্রামের হালিশহর ও চট্টেশ্বরী রোডে রূপায়ণ হাউজিংয়ের নির্মিতব্য বিভিন্ন শপিং মল ও আবাসন প্রকল্পগুলোর বাণিজ্যিক স্পেস, আবাসিক অ্যাপার্টমেন্ট কেনা ও বুকিং দেওয়ার সুযোগ রয়েছে।