৩০০০ লিটার ভোজ্যতেল মজুতে জরিমানা ১০ হাজার টাকা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে মজুত ৩০০০ লিটার ভোজ্যতেল রাখার দায়ে মজুতকারী এক দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর দুটোর দিকে উপজেলার ভানুগাছ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক।

অভিযানকালে ভানুগাছ বাজারের এক দোকানের গোডাউনে অবৈধভাবে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুতের দায়ে সুসনঞ্জিত নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা ভোজ্যতেলের সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।