মার্কেন্টাইল ব্যাংক এবং পারটেক্স স্টার গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং পারটেক্স স্টার গ্রুপের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোস্তফা কামাল চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আরতায় মার্কেন্টাইল ব্যাংক অনলাইন ব্যাংকিং সুবিধা এবং মোবাইল ব্যাংকিং সেবা ‘মাইক্যাশ’-এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত পারটেক্স স্টার গ্রুপ কমপ্লেক্স-১ এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের সেলস সেন্টারের বিক্রয়লব্ধ অর্থ সংগ্রহ করবে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরকালে উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, হাসনে আলম ও মো. মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি ও হেড অব ট্রেজারি ডিভিশন অসীম কুমার সাহা, এসইভিপি ও হেড অব এইচআরডি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, সিএফও তাপস চন্দ্র পাল, পিএচডি, এভিপি ও হেড অব মার্কেটিং ডিভিশন তপন জেমস রোজারিও এবং পারটেক্স স্টার গ্রুপের ট্রেজারি ইনচার্জ নাজমুল হোসেন, আইটি অপারেশন লিড আ স ম হুমায়ূন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি