সরকারি হিসাবের চেয়ে মহামারীতে মৃত্যু ৩ গুণ বেশি

করোনাভাইরাস মহামারীতে সরকারি হিসাবের চেয়ে তিনগুণ বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। চিকিৎসাবিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় গবেষকরা দাবি করেছেন, মহামারীর দুই বছরে মৃতের সংখ্যা হতে পারে ১ কোটি ৮০ লাখের বেশি।

বিবিসি জানিয়েছে, গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল গবেষক। বিশ্ববিদ্যালয়টির অ্যাকসেস মর্টালিটি টিম (অতিরিক্ত মৃত্যুহার দল) ১৯১টি দেশ ও অঞ্চলের তথ্য পর্যালোচনা করেছে। তারা এটিকে প্রকৃত বৈশ্বিক মৃত্যুর সংখ্যা বলছে।