স্বর্ণশিল্প উন্নয়নে ভিশন-মিশন নিয়ে কাজ করছেন আনভীর

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) কেন্দ্রীয় সাবেক সভাপতি ও  ডিস্ট্রিক্ট মনিটরিং স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দীলিপ রায় বলেছেন, বাজুসের কেন্দ্রীয় সভাপতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশের বিকাশমান ব্যবসার আইকন সায়েম সোবহান আনভীর দেশের স্বর্ণশিল্প উন্নয়নে ভিশন-মিশন নিয়ে কাজ শুরু করেছেন। ইতিমধ্যে অনেক কাজ হয়েছে। এর মাধ্যমে আগামীতে স্বর্ণকে কুটির শিল্প  থেকে বৃহত্তর শিল্পে পরিণত করা হবে।

গতকাল রবিবার এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে বাজুসের চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি মৃণাল ধরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় সহ-সভাপতি গুলজার আহমেদ ও মো. আনোয়ার হোসেন।   

ডা. দীলিপ রায় বলেন, বাজুসের বর্তমান সভাপতি একটি গোল্ড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে এ ব্যাপারে একটি শক্তিশালী কমিটিও গঠন করা হয়েছে।  স্বর্ণ ব্যবসায়ীরা সেই ব্যাংক থেকে ঋণ পাবেন। বিজ্ঞপ্তি