সাউথইস্ট ব্যাংক ‘বেতন কার্ডে’ বীমা দাবির চেক হস্তান্তর

সাউথইস্ট ব্যাংক ‘বেতন কার্ড’ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রদত্ত গ্রুপ ইন্স্যুরেন্সের আওতায় ম্যাকসন্স স্পিনিং মিলসের এক কর্মচারীর বীমা দাবির চেক হস্তান্তর হয়েছে। ব্যাংকের  ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ম্যাকসন্স স্পিনিং মিলসের মৃত কর্মচারী মোর্শেদা বিবির স্বামীর কাছে বীমার চেকটি হস্তান্তর করেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী এবং ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের  প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি