বেসরকারি খাতে পাঁচতারকা মানের হোটেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডকে ৫০০ কোটি টাকা বিনিয়োগ সুবিধা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গতকাল মঙ্গলবার শেরাটন ঢাকায় এ-সংক্রান্ত একটি চুক্তি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দ্য ওয়েস্টিন ও শেরাটন ঢাকা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আব্দুস সামাদ লাবুসহ অন্যান্য পরিচালক ও ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। এ সময় ইউনিক গ্রুপের উপদেষ্টা ড. খন্দকার শওকত হোসেন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পরিচালক গাজী মো. সাখাওয়াত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি