পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত আটটায় উপজেলা সহকারী পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ টুর্নামেন্টর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু, রাজাপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও রাজাপুর উপজেলা  পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বাবু চন্দ্র শেখর হালদার।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজাপুর সার্কেলের ইন্সপেক্টর আলিনুর হোসেন, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান, কাঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলীসহ রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু ও রাজাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আ. বারেক ফরাজী।

খেলায় রাজীব ওবায়েদ জুটি ২/১ সেটে দিদার ডিমনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন রাজাপুর,কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.মাসুদ রানা।