সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। গতকাল ভারতের জামশেদপুরে নেপালকে হারিয়েছে ৪-১ গোলে। বাংলাদেশ ম্যাচের প্রথম মিনিটেই গোল করে। অধিনায়ক শামসুন্নাহারের কর্নার থেকে আফিদা হেড করে বল জালে পাঠান। তখন ম্যাচের বয়স মাত্র ৪৬ সেকেন্ড। ত্রিশ মিনিটে ম্যাচে সমতা আনে নেপাল। পরের পাঁচ মিনিটে দুই গোলে ম্যাচ থেকে নেপালকে ছিটকে দেয়। ৩৩ মিনিটে আকলিমা খাতুন আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান। দুই মিনিট পর ইতি দুর্দান্ত এক শট করেন। নেপালি গোলরক্ষক বলের ফ্লাইট বুঝতে না পারায় বল জালে জড়ায়। বিরতির আগে আরেকটি গোল করেন শাহেদা আক্তার রিপা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক ভারতের বিপক্ষে।