সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেছে বাংলাদেশ। বেশ ধীরে-সুস্থে ব্যাট চালাচ্ছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।
প্রথম পাওয়ারপ্লের ১০ ওভারে বাংলাদেশ সংগ্রহ পায় ৩৩ রান। যা প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় সর্বনিম্ন। এর আগের সর্বনিম্ন ছিল ২০১১ সালের বিশ্বকাপে, ৪ উইকেট হারিয়ে টাইগাররা করেছিল ২৯ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে বিনা উইকেটে ৫৪ রান করেছে টাইগাররা। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক তামিম (২৭) ও লিটন (২৩)।
তিন ওয়ানডে ও দুই টেস্ট সিরিজ খেলতে দ. আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ।