ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে জার্মান ক্লাব এনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে পেয়েছে বার্সেলোনা।
আরেক জার্মান ক্লাব আরবি লাইপজিগ মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব আতালান্তার। ইংলিশ ক্লাব ওয়েস্ট হামের প্রতিপক্ষ ফ্রান্সের লিওঁ। ব্রাগা পেয়েছে স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে।
শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার হেডকোয়ার্টার থেকে ইউরোপা লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়।
ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল ড্র
লাইপজিগ-আতালান্তা
ফ্রাঙ্কফুর্ট-বার্সেলোনা
ওয়েস্ট হাম-লিওঁ
ব্রাগা-রেঞ্জার্স