শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী এমএম আশরাফ উদ্দিন নামের একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চে শতাধিক যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।

সদর উপজেলার আলামিন নগর এলাকায় রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, খবর পাওয়ার পর নৌপুলিশের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার অভিযানে কাজ করছে।