বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো ২০২২’। গতকাল শনিবার এই এক্সপোর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীর।
হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ১, ২ ও ৩ নম্বর হলে ১৭ মার্চ বসেছিল তিন দিনের এই প্রদর্শনী।
এই প্রদর্শনীতে ‘বেস্ট স্টল’ হিসেবে সেরা পাঁচটি স্টলকে পুরস্কৃত করা হয়। ‘বেস্ট স্টল’ হিসেবে প্রথম হয়েছে আমিন জুয়েলার্স। এছাড়া র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার বিজয়ী আব্দুল কুদ্দুস জিতেছেন ১০ লাখ টাকা। তার কুপন নম্বর ০৩৭৯২। দ্বিতীয় পুরস্কার পাওয়া ভারতের তরুণ পোদ্দার পেয়েছেন পাঁচ লাখ টাকা।
তৃতীয় পুরস্কার পেয়েছেন ১০ জন ভাগ্যবান ব্যক্তি। তাদের প্রত্যেকে পেয়েছেন ১ লাখ টাকা করে পুরস্কার। বিজয়ী ১০ জনের কুপন নম্বর যথাক্রমে ০৩৫৫১, ০০৪৭৮, ০৪০৪৩, ০৩০৯৯, ০৪৭৮৪, ০১১০৭, ০৪২৮৭, ০৩৫০৭, ০২০৭১ ও ০০৯২৫।
সাংবাদিকদের জন্য র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। মোট ২৭টি পুরস্কার দেওয়া হয় সাংবাদিকদের। কনভেনশন সিটির ২ নম্বর হলে শুরু হয় গ্ল্যামারস ফ্যাশন শো। ঘণ্টাব্যাপী এই শোতে অংশ নেন দেশসেরা র্যাম্প মডেলরা।
রাতে ডিনার শেষে গান পরিবেশন করতে মঞ্চে ওঠে ফুয়াদ আল মুক্তাদিরের ব্যান্ড ‘ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস’। তারা একে একে ফোক, মডার্ন ও রক গান গেয়ে মাতিয়ে রাখেন মঞ্চ।