আরও বড় পরিসরে বনানীতে ডিভাইন বিউটি লাউঞ্জ

রাজধানীর বনানীতে আউটলেট স্থানান্তর করেছে মেকওভার ও লাইফস্টাইল ব্র্যান্ড ডিভাইন বিউটি লাউঞ্জ। ১৮ মার্চ থেকে এ আউটলেটে সেবা প্রদান শুরু হয়েছে।

নরওয়ে দূতাবাস ঢাকার রাষ্ট্রদূত এসপেন রিক্টর সভেনডসেন আউটলেটটি উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনফ্লুয়েন্সার টিংকার জান্নাত মীম, তাসনিয়া অ্যান্টিক, নম্রতা খান, মারিয়া খান, নদী খন্দকার ও বিউটি ব্লগার খাদিজা ইসলাম রিম।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তুতলি রহমানের অনাড়ম্বর ফ্যাশন শো, মডেলদের মুখ সজ্জায় ছিল ডিভাইন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার সঙ্গীতা খান নতুন আউটলেট প্রসঙ্গে বলেন, আউটলেট স্থানান্তর করতে পেরে অত্যন্ত আনন্দিত। এখানে আরও প্রশস্ত পরিবেশে সবচেয়ে আধুনিক ও উন্নত সেবা পাওয়া যাবে।

সাড়ে ৩ হাজার বর্গফুটের ডিভাইন বিউটি লাউঞ্জের এই আউটলেটে সিগনেচার ব্রাইডাল মেকওভার পরিষেবা ছাড়া বিশেষ পার্টি মেকওভার, ফেসিয়াল, স্পা ও ত্বকের যত্নের সমাধান পাওয়া যাবে। আছেন ব্রাইডাল মেকওভারের জন্য খ্যাতিমান শিল্পী বাপন রহমান, যিনি একাধারে ডিভাইন বিউটি লাউঞ্জের অংশীদার।

সেবার মান বাড়াতে সংস্থাটি স্থানীয় কর্মীদের প্রশিক্ষণের জন্য বিদেশি বিশেষজ্ঞদেরও নিয়োগ দিয়েছে বলে জানান সঙ্গীতা খান। আরও বলেন, আমাদের সেলুনের স্টাইলিস্টরা অতীতে যে পেশাদারি এবং শৈলী উপস্থাপন করেছে, তার সঙ্গে আপনারা আরও নতুন নতুন সেবা উপভোগ করতে পারবেন সুন্দর, শান্ত, অতুলনীয় পরিবেশ। এখানে আমরা বিনা মূল্যে গাড়ি পার্কিং করার ব্যবস্থাও রেখেছি।

সঙ্গীতা খান বলেন, ডিভাইন বিউটি লাউঞ্জ অভ্যন্তরীণ সৌন্দর্যের ওপরও জোর দেয়। এখানে স্টোন ম্যাসাজ ও অন্যান্য ব্যথা উপশম ম্যাসাজের সুবিধা রয়েছে। এ ছাড়াও এলইডি ফেসিয়াল মাস্কসহ আলট্রা-ফেসিয়াল ত্বক উজ্জ্বল এবং টানটান করার জন্য অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করা হয়।

১৫ এপ্রিল পর্যন্ত ডিভাইন সর্বনিম্ন ১ হাজার টাকা বা তার বেশি সেবা ক্রয়ের ১২ শতাংশ ছাড় দিচ্ছে ডিভাইন বিউটি লাউঞ্জ।