ইসলামী ব্যাংক থেকে তাৎক্ষণিক টাকা আসবে বিকাশে

ইসলামী ব্যাংকের গ্রাহকরা এখন যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন কোনো খরচ ছাড়াই। ব্যাংকটির ‘সেলফিন অ্যাপ’ থেকে ‘ট্রান্সফার মানি’ সেবার মাধ্যমে গ্রাহকরা এ সুবিধা গ্রহণ করতে পারবেন। বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার পর সেখান থেকেই সেন্ড মানি, ক্যাশ আউট, সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জসহ দৈনন্দিন প্রায় সব আর্থিক লেনদেন সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। গত মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং বিকাশ যৌথভাবে এ সেবার উদ্বোধন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি