আক্ষেপ ঘুচিয়ে খাজার সেঞ্চুরি, বড় লক্ষ্যের পথে অস্ট্রেলিয়া

জন্মভূমিতে ফিরে যেন পুনর্জন্ম হলো উসমান খাজার। পাকিস্তানের মাটিতে তিন টেস্ট সিরিজে রানের বন্য বইয়ে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনার।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রানে আউট হওয়ার আক্ষেপ তিনি ঘুচান করাচি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে। সেই ইনিংসে ১৬০ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪৪।

লাহোর টেস্টের প্রথম ইনিংসেও হাসল খাজার ব্যাট। কিন্তু এবারও তাকে পুড়তে হয় নড়বড়ে নব্বইয়ে। ৯ রানের জন্য ছোঁয়া হয়নি সেঞ্চুরি। তবে এই আক্ষেপ দ্বিতীয় ইনিংসে এসে ঘুচিয়ে নিলেন ৩৫ বছর বয়সী ব্যাটার।

সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থদিনের দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে যাওয়ার আগে ১২তম সেঞ্চুরি উদ্‌যাপন করেন খাজা। সিরিজে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ইসলামাবাদে জন্ম এই তারকার সেঞ্চুরির ওপর ভর করে পাহাড়সম লক্ষ্যের পথে ছুটছে অস্ট্রেলিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২১৬ রান করেছে অজিরা। ব্যাটিংয়ে আছেন খাজা (১০৪) ও স্টিভেন স্মিথ (১৭)। সফরকারীরা লিড নিয়েছে ৩৩৯ রানের।

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৮১ রান। পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ২৬৮ রানে। তিন টেস্ট সিরিজ সমতায় আছে ১-১ ব্যবধানে।