ইতালি বিশ্বকাপে নেই, বিশ্বাস হচ্ছে না জর্জিনিওর

উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল হজম করে বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে ইতালির। এ নিয়ে টানা দু’বার বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হলো আজ্জুরিরা।

তবে এবারের বিদায়ের পরোক্ষ দায়টা সবচেয়ে বেশি নিতে হবে জর্জিনিওকে। চেলসির এই মিডফিল্ডারের নৈপুণ্যে গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল ইতালি।

কিন্তু বাছাইপর্বে দুটি পেনাল্টি মিস করলে না হয়তো এতক্ষণে কাতার বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত হয়ে যেত ইতালির। সুইজারল্যান্ডের বিপক্ষে বাছাইয়ের দুই ম্যাচে দুটি পেনাল্টি মিস করেন জর্জিনিও।

সুইসদের বিপক্ষে দুই লেগে ড্র করে ইতালি। সুইসদের বিপক্ষে যদি জিতত তবে উ. মেসিডোনিয়ার বিপক্ষে প্লে-অফ খেলতে হতো না তাদের। ‘সি’ গ্রুপ সেরা হয়ে কাতার বিশ্বকাপ নিশ্চিত করতে পারত চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

যার কারেণে মেসিডোনিয়াদের বিপক্ষে হারের পর সেই পুরোনো ক্ষতই পোড়াতে লাগল জর্জিনিওকে। ৩০ বছর বয়সী মিডফিল্ডার জানান, সুইসদের বিপক্ষে পেনাল্টি মিসের দুঃখ আজীবন তাড়া করবে।’

উ. মেসিডোনিয়ার বিপক্ষে হারের পর আবেগপ্রবণ হয়ে চেলসি তারকা বলেন, ‘কী ঘটেছে তা ব্যাখ্যা করা কঠিন। এটা খুব ব্যথা দিচ্ছে আমাকে। সৎভাবে বললে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না।’