ঢাকা বিমানবন্দরে সিটি ব্যাংক-আমেরিকান এক্সপ্রেসের তৃতীয় লাউঞ্জ

সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস গত সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তাদের তৃতীয় আন্তর্জাতিক লাউঞ্জ চালু করেছে। এ লাউঞ্জটি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গোল্ড ও প্ল্যাটিনাম কার্ড মেম্বারদের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে লাউঞ্জটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও পরিচালক তাবাসসুম কায়সার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন।