মকরের বিবাহ না হওয়ার সম্ভাবনা, কুম্ভ জাতকের বিবাহের যোগ

মেষ : জাতকের পারিবারিক সমস্যা দূর হবে। রবি নক্ষত্রের রাহুর মধ্যাহ্নে অবস্থানের ফলে পৈতৃক সম্পত্তি পাওয়ার সমস্যার সমাধান হবে।

বৃষ : শনি গ্রহের চন্দ্রবলয়ে অবস্থানের ফলে প্রেমিকার চিত্র আপনার স্মৃতিপটে দৃশ্যমান হবে। তবে বর্তমান পরিবারের ভালোবাসা আপনাকে সমৃদ্ধ করবে।

মিথুন : পরিবারের শত বছরের এন্টিক দ্রব্যাদি আপনার গাফিলতির কারণে বিনষ্ট হওয়ার যোগ রয়েছে। এন্টিক দ্রব্যাদি জাদুঘরে হস্তান্তর করুন।

কর্কট : দ্বিতীয়পতি উচ্চাংশে অবস্থানের ফলে ছোটবেলায় হারানো ভাইয়ের সাথে হঠাৎ মিলন ঘটবে। পিতা-মাতার দোয়ায় পরিবারে শান্তি ফিরবে।

সিংহ : পরশুরামের ক্রোধের ন্যায় ত্রিপাপ-চক্রের বলয়ে নিত্য অবস্থানের ফলে সম্পত্তির মামলায় জড়িয়ে পড়বেন। স্ত্রীর সাহায্যে সমস্যার সমাধান হবে।

কন্যা : কোষ্ঠী গণনায় বুধের ত্রিংশাংশে কন্যা রাশির অবস্থানের ফলে নেশাজাতীয় ব্যবসায় জড়িয়ে পড়বেন। তবে কোটালের হস্তক্ষেপে বিপদ মুক্ত হবেন।

তুলা : সপ্তমপতি ষষ্ঠস্থানে অবস্থিত হওয়ায় জাতকের বিদেশে অবস্থানরত কোনো নিকটাত্মীয়ের সাথে মনোমালিন্য হতে পারে। পরিবারের পরামর্শ নিন।

বৃশ্চিক : অষ্টমেশ বৃশ্চিক জাতকের লগ্নে অবস্থানের ফলে কর্মক্ষেত্রে সুনাম পাবেন। তবে পারিশ্রমিক না পাওয়ার অধিক সম্ভাবনা রয়েছে। হতাশ হবেন না।

ধনু : জন্মকু-লীর ষড়বর্গ নির্ণয়ের ফলে জাতকের সম্পত্তির দলিল আইনজ্ঞ দ্বারা যাচাই করুন। স্ত্রীর প্ররোচনায় পড়বেন না। আবেগের কোনো স্থান নেই।

মকর : পঞ্চস্বরের বিবরণে পরিলক্ষিত হয় যে, প্রেমিকার নির্জীবতার ফলে বিবাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। নারী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

কুম্ভ : এ-সপ্তাহে কুম্ভ জাতকের বিবাহের যোগ রয়েছে। পুরনো প্রেমিকার সাথে সম্পর্কের টানাপড়েনে বিব্রত না হয়ে পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।

মীন : মীন রাশির জাতকের বলারিষ্ট যোগাদির কারণে শনির প্রভাবে আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। প্রেমিকার পরামর্শ গ্রহণে ব্যবসা না করাই ভালো।