জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজ ব্যক্তি ও তার মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
মৃতরা হলেন- সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের জালেক মণ্ডলেল ছেলে সৌদি প্রবাসী আব্দুল আজিজ (৩৫) ও তার মেয়ে জান্নাত (৫)।
সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানান, আজিজের সঙ্গে তার ভাই মো. আজাহারের জমি নিয়ে বিরোধ চলছিল। একমাস আগে দেশে ফেরা আজিজের আগামী শুক্রবার আবার সৌদিতে যাওবার কথা ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে আজিজের পরিবারের উপর হামলা করা হয়। এরপর থেকে মেয়েসহ নিখোঁজ ছিলেন আজিজ।
এ ঘটনায় আজিজের তার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।
ওসি জানান, ঘটনার পর থেকে আজাহার পলাতক রয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজাহারের স্ত্রীসহ চারজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আজিজের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।