গ্লোবাল ক্লাউড কমিউনিকেশন্স প্ল্যাটফর্ম এবং অমনিচ্যানেল এঙ্গেজমেন্ট লিডার, ইনফোবিপ এর উদ্যোগে, 'ইমেইল অটোমেশনের মাধ্যমে কাস্টমার এঙ্গেজমেন্ট বৃদ্ধি এবং আরওআই নিশ্চিতকরণ' শীর্ষক একটি বিশেষ অনলাইন সেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকিং ও নন-ব্যাংকিং, ইনস্যুরেন্স, রিটেইল ও ই-কমার্স এবং স্টার্টআপ লিডাররা অংশ নেন।
ইনফোবিপ বাংলাদেশের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার, মাসুদ রানার প্রেজেন্টেশনের মাধ্যমে সেশনটি শুরু হয়। উক্ত প্রেজেন্টেশনে তিনি ইন্ডাস্ট্রি ভেদে বেশ কিছু ইমেইল অটোমেশন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
এ ছাড়া, ইনফোবিপ এর ইমেইল অটোমেশন প্লাটফর্ম এর ইমেইল বিল্ডার, পার্সোনালাইজেশন এবং অ্যানালাইটিক্সসহ অন্যান্য টুল ব্যবহারের মাধ্যমে কীভাবে প্রতিষ্ঠান কাস্টমার রিটেনশন ও বিজনেস গ্রোথ নিশ্চিত করতে পারে তা তুলে ধরা হয়। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ ইমেইল ইউজ কেসও প্রেজেন্টেশনে উঠে আসে।
এরপর একটি কাস্টমার চ্যাট সেশন অনুষ্ঠিত হয়। যেখানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের হেড অফ সিস্টেমস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অপারেশন্স টেকনোলজি মীর মোহাম্মদ আসিফুল বারী উপস্থিত ছিলেন।
মহামারী চলাকালীন গ্রাহক সেবা ব্যবস্থাপনা নিয়ে কথা বলার পাশাপাশি সর্বোচ্চ কাস্টমার এঙ্গেজমেন্ট ও এক্সপেরিয়েন্স নিশ্চিতকরণে ব্র্যাক ব্যাংকের ভবিষ্যৎ অটোমেশন অ্যাডোপশন পরিকল্পনা সম্পর্কে তিনি কথা বলেন।
ইনফোবিপের ইমেইল অটোমেশন প্লাটফর্ম কিভাবে কাস্টমার এঙ্গেজমেন্ট বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সে বিষয়েও তিনি আলোকপাত করেন।
চ্যাট সেশনটি সঞ্চালনা করেন ইনফোবিপ বাংলাদেশের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার মেহমুদুল হক ।
সবশেষে, 'রোল অব ইমেইল অটোমেশন ইন ইম্প্রুভিং কাস্টমার এক্সপেরিয়েন্স' শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। যেখানে সঞ্জীত দত্ত, হেড অফ ডিজিটাল ব্যাংকিং, ইস্টার্ন ব্যাংক লিমিটেড; ইলমুল হক সজীব, কো-ফাউন্ডার, সেবা.এক্সওয়াইজেড; রাজীব জাহান ফেরদৌস, হেড অব ই-কমার্স, বাটা বাংলাদেশ বিশিষ্ট প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন।
এ প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন দারাজ বাংলাদেশের (আলীবাবা গ্রুপ) হেড অব কাস্টমার অ্যান্ড সেলার সাপোর্ট তানভীর হুসেইন।
উক্ত অধিবেশনে স্পিকাররা কাস্টমার এনগেজমেন্ট এবং রিটেনশন এ ইমেইল অটোমেশনের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
কাস্টমার এক্সপেরিয়েন্স উন্নতকরার পাশাপাশি ইমেইল অটোমেশন কীভাবে প্রতিষ্ঠানের কর্মীদেরও কর্মদক্ষতা বৃদ্ধিতে অবদান রাখতে পারে, তা উঠে আসে আলোচনায়।