মেষ : ভূগুগ্রহের জন্মলগ্নে অবস্থানের ফলে জাতকের নানা কারণে অস্থিরতা বাড়বে। মূলত প্রেমের ক্ষেত্রে হিসাবে গরমিল পরিলক্ষিত হবে।
বৃষ : শনির দৃষ্টি জাতকের রাশিতে, তাই কামদেব আপনাকে বিব্রত করবে। অর্থের প্রয়োজনে সুরুকের সহায়তা নিতে পারেন। বন্ধুর সাহায্য পাবেন।
মিথুন : জাতক পুরুষ-মহিলা নির্বিশেষে মানসিক চাপে জর্জরিত হবেন। কাছের কোনো বন্ধুর সঙ্গে নির্জনতায় কালাতিবাহিতের প্রয়োজন। ভ্রমণে যান।
কর্কট : জাতক কর্মক্ষেত্রে বন্ধুবান্ধবের প্ররোচনায় ভুল ব্যবসায়ে অর্থ লগ্নি করে মানসিক চাপে ভুগবেন। প্রবীণদের পরামর্শে সুচিন্তিত সিদ্ধান্ত নিন।
সিংহ : মঙ্গলের প্রভাবে জাতক নর-নারী নির্বিশেষে এ-সপ্তাহটা ভালোই কাটবে। ভুলেও রাগবেন না। পুরনো কোনো ঋণের অর্থ ফেরৎ পেতে পারেন।
কন্যা : অন্যের অজ্ঞতার ফলে আপনার ভালো কাজটাও সমালোচিত হতে পারে। তাই চিন্তা না করে সঠিক সময়ে সঠিক কাজটি করুন।
তুলা : জাতকের ফটকা ব্যবসায়ে সফলতা আসতে পারে। স্বাস্থ্যসংক্রান্ত ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। তবে সুদে টাকা না খাটানোই ভালো।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে জাতকের লগ্নানুযায়ী বুধ ও শুক্রের অবস্থানানুসারে যাত্রা অশুভ। প্রয়োজনে যদি যেতেই হয়, তবে নৌপথ পরিত্যাজ্য।
ধনু : জাতকের এ-সপ্তাহটা পোষা বিড়াল, রাস্তার ভবঘুরে সারমেয় হতে সাবধানে থাকা উচিত। কেতুর অবস্থানের ফলে ওদের দংশনে আহত পারেন।
মকর : জাতক-জাতিকার কেতুগ্রহের অবস্থানের ফলে সুনাম বয়ে আনবে। ব্যবসায়ী ও মহিলা সংস্কৃতিসেবীরা বেশি সুনাম পাওয়ার যোগ আছে।
কুম্ভ : কুম্ভের রাহু ও শনি গ্রহের ফেরে আর্থিক কষ্ট হবে। স্ত্রীর ভাগ্যে লুকানো কোনো অর্থ খুঁজে পেতে পারেন। তবে স্ত্রীকে একটু সাবধান হতে বলবেন।
মীন : জাতকের প্রবাসী কোনো বান্ধবীর প্রত্যাবর্তনের ফলে অর্থপ্রাপ্তির যোগ আছে। অধিক লাভের আশায় অর্থ অনভিজ্ঞ লোকের হাতে না দেওয়াই ভালো।