ওয়েস্টার্ন ইউনিয়ন দেশে প্রথমবারের মতো ব্যাংক এশিয়া লিমিটেড এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) সঙ্গে যৌথভাবে আউটবাউন্ড রেমিট্যান্স সেবা চালু করল। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (এফইপিডি) মো. হুমায়ুন কবির, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এবং এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন ওয়েস্টার্ন ইউনিয়নের কান্ট্রি ডিরেক্টর মি. গৌরব যাদব এবং সিনিয়র কান্ট্রি ম্যানেজার মি. এস এস রামানাথন।
ওয়েস্টার্ন ইউনিয়ন দেশের প্রথম মানি ট্রান্সফার অপারেটর, যারা এই ধরনের সেবা চালু করেছে। এর ফলে বাংলাদেশি নাগরিকরা বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ বিদেশে পাঠাতে পারবেন এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা তাদের উপার্জিত অর্থ নিজ দেশে পাঠাতে পারবেন। ব্যাংক এশিয়া এবং এসআইবিএল অ্যাকাউন্ট থেকে বিশে^র ১২৫টিরও বেশি দেশের ব্যাংক অ্যাকাউন্ট, ডিজিটাল ওয়ালেট ও কার্ডে এবং ২০০টিরও বেশি দেশের ৬ লাখের অধিক এজেন্ট পয়েন্টে অর্থ স্থানান্তর করা যাবে। নতুন এ সেবার উদ্বোধন উপলক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত গ্রাহকরা মাত্র ৫০০ টাকায় যেকোনো মূল্যের অর্থ স্থানান্তর করতে পারবেন। বিজ্ঞপ্তি