মিথুন জাতকের ভাগ্যের চাকা ঘুরবে, পুলিশি ঝামেলা হতে মুক্ত হবেন সিংহ

মেষ : জাতকের ব্যবসায়ে বিড়ম্বনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কুচμী মহলের ষড়যন্ত্রে শ্রমিক অসন্তোষের ফাঁদে পড়তে পারেন। যাত্রা শুভ।

বৃষ : শনির নবাংশ নিরূপণ চμে দেখা যায় যে, এ-সপ্তাহে কোনো প্রকার উৎকোচ গ্রহণ বা প্রদান দুটো থেকেই বিরত থাকা শ্রেয়। প্রশাসন ওতপেতে আছে।

মিথুন : বিষ্কুম্ভ যোগফলে দেখা যায়, জাতকের ভাগ্যের চাকা ঘুরবে। অর্থযোগ রয়েছে। মামলায় জড়িতরা বিশ্বাস রাখুন নিশ্চিতরূপে সুফল হতে পারে।

কর্কট : গ্রহ নক্ষত্রের অবস্থানের বিচারে জাতকের হঠাৎ প্রভূত অর্থ কুড়িয়ে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত মালিককে ফিরিয়ে দিলে লাভবান হবেন।

সিংহ : রবির প্রভাবে পুলিশি ঝামেলা হতে মুক্ত হবেন। তবে অযথা কোনো ঝুট-ঝামেলা, জায়গাজমি দখল বা অনৈতিক ব্যবসায়ে জড়াবেন না।

কন্যা : জাতকের নারী-পুরুষ নির্বিশেষে প্রতারিত হওয়ার সমূহ-সম্ভাবনা রয়েছে।

তুলা : কর্মক্ষেত্রে কাছের কোনো সহকর্মীর চতুরতার ফলে বিপদে পড়বেন। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অন্যায় কাজ করবেন না।

বৃশ্চিক : জাতক-জাতিকার শনি গ্রহের ফলে অসুস্থতার যোগ রয়েছে। অনূড়াদের ল্যাবিয়া মাইনারে স্ফোটক দেখা দিতে পারে। ডাক্তারের পরামর্শ নিন।

ধনু : উত্তরাষাঢ়া নক্ষত্রের গণনায় দেখা যায় জাতক-জাতিকার বিবাহপূর্ব দৈহিক মিলন বিপদ বয়ে আনে। তাই যথাসম্ভব বিবাহপূর্ব মিলন পরিহার করুন।

মকর : দ্বাদশপতি অস্তমিত হলে, দ্রব্যহানি বা মামলাজনিত কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিটস্থ আত্মীয়ের প্রভাবে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

কুম্ভ : জাতক যেকোনো কাজে বাস্তব বিবর্জিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই কোনো কাজে প্রবীণদের পরামর্শ গ্রহণ করুন।

মীন : উপপদ বিধানে দেখা যায় এ-সপ্তাহে চন্দ্র ও রাহুর সম্বন্ধ ঘটায় জাতকের মিতব্যয়িতার ফলে ব্যবসায় প্রভূত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।