বাজেটের মধ্যেই সেরা স্মার্টফোন কিনতে চান সবাই। স্যামসাং না শাওমি, ভিভো নাকি রিয়েলমি কোনটি কিনবেন সেটি নিয়ে থাকেন দ্বিধায়। আপনার বাজেট যদি ২০ হাজার টাকা হয় তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিতে পারেন বাজেটের সঙ্গে আপনি অ্যামেলেড ডিসপ্লেকে প্রায়োরিটি দেবেন নাকি ক্যামেরাকে, না গেইমিংয়ে। কোন স্পেসিফিকেশনে আপনি জোর দিতে চান সেটি জানা থাকলে পছন্দের ফোনটি খুঁজে পাওয়া সহজ হবে। চলুন দেখে নেই কোন ফোনগুলো কেনা যাচ্ছে ২০ হাজার টাকার মধ্যে।
স্যামসাং গ্যালাক্সি এফ২২
২০ হাজার টাকা বাজেটের মধ্যে যারা ফোন খুঁজছেন তাদের জন্য স্যামসাং এনেছে গ্যালাক্সি এফ ২২ স্মার্টফোন। ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ১১। মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা-কোর প্রসেসর রয়েছে যা ১২ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি।
ডিভাইসটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর ক্যামেরা। সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। আছে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি পাওয়া যাচ্ছে ৬+১২৮ জিবি সংস্করণে, দাম ১৯,৪৯৯ টাকা।
রেডমি নোট ১১
বাংলাদেশে তৈরি নোট সিরিজের প্রথম স্মার্টফোন রেডমি নোট ১১ এনেছে শাওমি। ২০ বাজাটের মধ্যে যারা স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য আদর্শ ফোন হতে পারে এটি। এই বাজেটের মধ্যে রেডমি নোট ১১ ফোনে দেয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডটডিসপ্লে, রয়েছে ৯০ হার্জের রিফ্রেশ রেট। এ ছাড়া রয়েছে ৬ ন্যানোমিটার প্রসেসিং প্রযুক্তির ২.৪ গিগাহার্জের অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। যা অনেকটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দেবে।
প্রাণবন্ত ছবির জন্য ফোনটিতে দেয়া হয়েছে এআইভিত্তিক ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা, মূল ক্যামেরার সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর। অসাধারণ সেলফি নিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলপি ক্যামেরা। ডিভাইসে দেয়া হয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি, সঙ্গে ৩৩ ওয়াটের প্রো ফাস্ট চার্জিং এবং বক্সে ৩৩ ওয়াটের চার্জার, যা ফোনটির ব্যাটারি সম্পূর্ণ চার্জ করবে মাত্র এক ঘণ্টায়।
রেডমি নোট ১১ ডিভাইসটির ৪+৬৪ জিবির দাম ১৬,৪৯৯ টাকা, ৪+১২৮ জিবি ১৭,৪৯৯ টাকা এবং ৬+১২৮ জিবির দাম ১৮,৯৯৯ টাকা।
ভিভো ওয়াই২১টি
ফোনটিতে রয়েছে ৬.৫১ ইঞ্চির এইচডি ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের এই ফোনে ৪ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি রম রয়েছে। একটি আলাদা এসডি কার্ড দিয়ে ১ টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে ফোনটির ইন্টারনাল স্টোরেজ।
এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং । ভিভো ওয়াই২১টি ফোনে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রধান ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। বাকি দুটি যথাক্রমে ২ এবং ২ মেগাপিক্সেলের। রয়েছে ৮ মেগাপিক্সেলের সুপার নাইট সেলফি ক্যামেরা। ফানটাচ ১২ অপারেটিং সিস্টেমের ফোনটির দাম ১৭,৯৯০ টাকা।
রিয়েলমি ৯আই
স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের ফোন রিয়েলমি ৯ আই। এটি দেশের বাজারে রিয়েলমি ৯ সিরিজের প্রথম স্মার্টফোন। ৬ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর নিয়ে রয়েছে ফোনটিতে। এই ডিভাইসে থাকছে ৩৩ ওয়াটের ডার্ট চার্জার। ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকায় গ্রাহকরা ৪৮.৪ ঘণ্টা পর্যন্ত একটানা কথা বলতে পারবেন। ডিভাইসটি ৭০ মিনিটে শতভাগ চার্জ হবে।
৫০ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা রয়েছে ফোনে, এছাড়া রয়েছে দুটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি তুলতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়েলমি ৯ আই স্মার্টফোনের দুটি সংস্করণ রয়েছে। একটি ভ্যারিয়েন্টে রয়েছে ৬ জিবি র্যাম (যা ১১ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) ও ১২৮ জিবি রম, দাম ১৯,৪৯০ টাকা এবং ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টটির দাম ১৭,৪৯০ টাকা।
অপো এ৭৬
দেশের বাজারে ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন এ৭৬ এনেছে অপো। ডিভাইসটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ডিভাইসটিতে রয়েছে ৩৩ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তি ও ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ফলে ফোনটি ৩০ মিনিটের মধ্যে ৫৫ শতাংশ চার্জ হবে এবং ৫ মিনিটের চার্জে ইউটিউবে ২ ঘণ্টা ভিডিও দেখা যাবে।
ডিভাইসটি রয়েছে ৬.৫৬ ইঞ্চি ৯০ হার্টজ কালার-রিচ পাঞ্চ হোল ডিসপ্লে। রয়েছে ডুয়াল ১৩ মেগাপিক্সেল ওয়াইড মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের পাশাপাশি র্যাম বাড়ানো যাবে আরও ৫ জিবি এবং রম ২৫৬ জিবি। অপো এ৭৬ ফোনের দাম ১৯,৯৯০ টাকা।