পবিত্র রমজান, বাংলা নববর্ষ ও ঈদ উপলক্ষে গ্রাহকের কেনাকাটা আরও বেশি সাশ্রয়ী করতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। গ্রাহকরা দেশজুড়ে প্রায় ১০ হাজার ব্র্যান্ড আউটলেট, এলাকার ছোট বড় দোকান, সুপারশপ, রেস্টুরেন্ট, বেকারিসহ দেশসেরা অনলাইন ও ফেইসবুক শপে কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আগামী ৩ মে পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন। বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী, পোশাক, জুতা ও আনুষঙ্গিক পণ্য, ইলেকট্রনিক্স পণ্যের দোকান ও রেস্টুরেন্টসহ প্রায় ৩ হাজার আউটলেট এবং জনপ্রিয় প্রায় ৭০টি অনলাইন শপে বিকাশ পেমেন্টে কেনাকাটা করলেই গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিজ্ঞপ্তি