প্রেম ফোঁড়া দেখা দিতে পারে বৃশ্চিকের, পুলিশি ঝামেলা হতে মুক্ত হবেন সিংহ

মেষ : জাতকের জীবনে বিড়ম্বনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কুচক্রী মহলের ষড়যন্ত্রে প্রেমিকার অসন্তোষের ফাঁদে পড়তে পারেন। যাত্রা শুভ।

বৃষ : শনির নবাংশ নিরূপণ চক্রে দেখা যায় যে, কোনো প্রকার উৎকোচ গ্রহণ বা প্রদান দুটো থেকেই বিরত থাকা শ্রেয়। কারণ প্রশাসন ওতপেতে আছে।

মিথুন : বিষ্কুম্ভ যোগফলে দেখা যায় জাতকের ভগ্যের চাকা ঘুরবে। অর্থযোগ রয়েছে। মামলায় জড়িতরা বিশ্বাস রাখুন ভালো কোনো সম্পদ লাভ হবে।

কর্কট : গ্রহ নক্ষত্রের অবস্থানের বিচারে জাতকের হঠাৎ কোনো অ্যান্টিক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত মালিককে ফিরিয়ে দিলে লাভবান হবেন।

সিংহ : রবির প্রভাবে পুলিশি ঝামেলা হতে মুক্ত হবেন। তবে অযথা কোনো ঝুটঝামেলা, জায়গাজমি দখল বা অনৈতিক ব্যবসায়ে সরাসরি জড়াবেন না।

কন্যা : “ভীতো দরিদ্রো দয়তিপ্রিয়শ্চ শূলোদ্ভবঃ” এই যোগের ফলে জাতকের নারী-পুরুষ নির্বিশেষে প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সাবধান হোন।

তুলা : ষণড়বাড়ী চক্রফলে দেখা যায়, কর্মক্ষেত্রে কাছের কোনো সহকর্মীর চতুরতার ফলে বিপদে পড়বেন। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেও অন্যায় কাজ করবেন না।

বৃশ্চিক : পুরুষ-নারী নির্বিশেষে জাতকের অসুস্থতার যোগ রয়েছে। নারীদের ল্যাবিয়া মাইনারে প্রেম ফোঁড়া দেখা দিতে পারে। ডাক্তারের পরামর্শ নিন।

ধনু : উত্তরাষাড়া নক্ষত্রের গণনায় দেখা যায়, জাতক-জাতিকার বিবাহপূর্ব দৈহিক মিলন বিপদ বয়ে আনে। তাই যথাসম্ভব বিবাহপূর্ব মিলন পরিহার করুন।

মকর : দ্বাদশপতি অস্তমিত হলে দ্রব্যহানি বা মামলাজনিত কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আত্মীয়ের প্রভাবে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন।

কুম্ভ : যামার্ধপতি নির্ণয়ে পরিলক্ষিত হয় যে জাতক যেকোনো বাস্তববিবর্জিত সিদ্ধান্ত গ্রহণ করেন। গুরুত্বপূর্ণ বিষয়ে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ গ্রহণ করুন।

মীন : উপপদ বিধানে দেখা যায় এ সপ্তাহে চন্দ্র ও রাহুর সম্বন্ধ ঘটায় জাতকের মিতব্যয়িতার ফলে ব্যবসায় প্রভূত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।