ময়মনসিংহে অষ্টমী স্নানে হাজারো পুণ্যার্থীর ভিড়

চৈত্র মাসের অষ্টমী তিথিতে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নানে এবার হাজারো হিন্দু ধর্মাবলম্বী ভক্তপ্রাণের ভিড় দেখা গিয়েছে।

শনিবার ভোর থেকে জেলার বেশ কয়েকটি স্থানে ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান করতে আসা ভক্তদের সমাগম ঘটে।  

নগরীর কাঁচারীঘাটে এ স্নানকে নির্বিঘ্ন করতে সব রকমের ব্যবস্থা নেয় ময়মনসিংহ সিটি করপোরেশন। আইনশৃঙ্খলা বাহিনীও ছিল তৎপর।

স্নানে অংশ নেয়া ভক্তকূলের বিশ্বাস এ দিন ব্রহ্মপুত্র নদে স্নান করলে পুণ্যে হবে এবং এ স্নানে বিধাতার সন্তুষ্টি অর্জন করে পাপমোচন হবে।

হিন্দু পুরান মতে জানা যায়, দেবতা পরশুরাম পিতার আদেশে কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন। মাকে হত্যার পর কুড়াল পরশুরামের হাতে আটকে যায়। সে তার বাবার কাছে জানতে চায় এর কারণ কি? তার বাবা বলে এটা মাতৃহত্যার অভিশাপ।

অভিশাপ থেকে রেহাই পেতে সে মুনি-ঋষিদের পরামর্শ নেয়, তখন মুনি-ঋষিদের ধারণামতে পরশুরাম হিমালয়ের সরোবরে স্নান করেন, তখন কুড়াল তার হাত থেকে খসে পড়ে। এ ঘটনায় স্নানকে পাপমুক্ত হিসেবে দেখে হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা। সেই থেকেই হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা পাপ মোচনের জন্য অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান করে পাপ মোচনের জন্য ।