ভরসা হয়ে ছিলেন মুশফিকুর রহিম। মাটি কামড়ানো ব্যাটিংয়ে উইকেটে পড়েছিলেন তিনি। কিন্তু ফিফটির পর আর বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না ‘মিস্টার ডিপেন্ডবল’। ১৩৬ বলে ৫১ রান করে সাইমন হার্মারের বলে বোল্ড হন মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেটে ২১০ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মেহেদি হাসান মিরাজ () ও তাইজুল ইসলাম ()। টাইগাররা তৃতীয় দিনের মধ্যাহ্নভোজে গেছে ২৪৩ রানে পিছিয়ে থেকে।
তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর আভাস দেয় সফরকারীরা। অবশ্য শুরুতে মাঠে নেমেই বৃষ্টিতে ভিজতে হয় আগেরদিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিক ও ইয়াসির আলীকে। তবে বৃষ্টি থামার পর হ্যাটট্রিক চারে দিন শুরু করেন ইয়াসির।
চাপের মুখেও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দুজনে। মুশফিক একপ্রান্ত আগলে রাখলেও বাউন্ডারির দিকে নজর দেন ইয়াসির। কিন্তু ফিফটি থেকে ৪ রান দূরে থাকতে কেশব মহারাজের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনি।
আগেরদিন প্রথম ইনিংস শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। ১৩৯ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে সফরকারী দল। ৩০ রানে মুশফিক ও ৮ রানে ইয়াসির তৃতীয় দিন শুরু করেন। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করে ৪৫৩ রান।