চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে দুপুর ১২টায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি জানতে পেরে আদালত প্রাঙ্গণ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ করেন। এসময় অনেক নেতাকর্মী রাস্তায় শুয়ে পড়েন। তখন যান চলাচলে কিছুটা বিঘœ ঘটে। চাঁদপুর জেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্ল্যাহ সেলিম বলেন, আমরা এ ‘গায়েবি’ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।