জমির মামলায় জড়িয়ে পড়বেন সিংহ, বিবাহের যোগ কুম্ভর

মেষ : রবি নক্ষত্রের রাহুর মধ্যাহ্নে অবস্থানের ফলে জাতকের বিদেশযাত্রার অনুমতি পাওয়ার সমস্যা দূর হবে। প্রবাসী বন্ধুর সাহায্য লাভ হবে।

বৃষ : শনি গ্রহের চন্দ্রবলয়ে অবস্থানের ফলে পুরনো প্রেমিকার চিত্র আপনার স্মৃতিপটে দৃশ্যমান হবে। প্রথম মিলনের স্মৃতির বেদনার কষ্ট পেতে পারেন।

মিথুন : পরিবারের শতবছরের অ্যান্টিক দ্রব্যাদি আপনার গাফিলতির কারণে বিনষ্ট হওয়ার যোগ রয়েছে। পরিবারের প্রবীণ সদস্যের মতামত নিন।

কর্কট : দ্বিতীয়পতি উচ্চাংশে অবস্থানের ফলে ছোটবেলায় হারানো আত্মীয়ের সঙ্গে হঠাৎ মিলন ঘটবে। পিতা-মাতার দোয়ায় পরিবারে শান্তি ফিরবে।

সিংহ : পরশুরামের ক্রোধের ন্যায় ত্রিপাপ-চক্রের বলয়ে আপনার অবস্থানের ফলে জায়গা-জমির মামলায় জড়িয়ে পড়বেন। তবে সমস্যার সমাধান হবে।

ন্যা : কোষ্ঠী গণনায় বুধের ত্রিংশাংশে কন্যারাশির অবস্থানের ফলে মাদক ব্যবসায় জড়িয়ে পড়বেন। তবে রাজ-সেনাপতির হস্তক্ষেপে বিপদমুক্ত হবেন।

তুলা : সপ্তমপতি ষষ্ঠস্থানে অবস্থিত হওয়ায় জাতকের বিদেশে অবস্থানরত কোনো নিকট আত্মীয়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে। সঠিক সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক : অষ্টমেশ বৃশ্চিক জাতকের লগ্নে অবস্থানের ফলে কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে। তবে সঠিক পারিশ্রমিক না পাওয়ার অধিক সম্ভাবনা রয়েছে।

ধনু : জন্মকু-লীর ষড়বর্গ নির্ণয়ের ফলে জাতকের সম্পত্তির দলিল দস্তাবেজ আইনজ্ঞ দ্বারা যাচাই করুন। স্ত্রীর প্ররোচনায় পা বাড়াবেন না। আবেগ পরিত্যাজ্য।

মকর : পঞ্চস্বরের বিবরণে পরিলক্ষিত হয় যে, প্রেমিকার নির্জীবতার ফলে বিবাহ না হওয়ার সম্ভাবনা রয়েছে। নারী রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

কুম্ভ : এ সপ্তাহে জাতকের বিবাহের যোগ রয়েছে। পুরনো প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনে বিব্রত না হয়ে পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।

মীন : জাতকের বলারিষ্ট যোগাদির কারণে শনির প্রভাবে আর্থিক চাপের সম্ভাবনা রয়েছে। কন্যার পরামর্শ গ্রহণে পিতা মামলায় জড়িয়ে পড়বেন।