মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১১

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি।

বুধবার সকালে উপজেলার সুন্দরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও একজন শিশু রয়েছে।

মহেশপুর বিজিবি-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অবৈধভাবে কিছু বাংলাদেশি ভারত থেকে দেশে প্রবেশ করেছে। এমন খবরে সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। সে সময় মাটিলা বিওপি’র সুন্দরপুর গ্রামের মাঠ থেকে ওই ১১ জনকে আটক করা হয়। আটকদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল ও বগুড়া জেলার বিভিন্ন গ্রামে।

আটকদের সকলের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।