বৈদ্যুতিক যান

এটুআই’র সঙ্গে যৌথভাবে কাজ করছে রানার অটোমোবাইলস্

দেশের বাজারে টেকসই ও পরিবেশবান্ধব বৈদ্যুতিক যান আনতে এটুআই’র সঙ্গে  যৌথভাবে কাজ করছে রানার অটোমোবাইলস্ লিমিটেড। দেশে এই যানবাহন উৎপাদিত হলে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ রক্ষায় রানার গ্রুপ বড় অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

গত বৃহস্পতিবার ভালুকায় অবস্থিত বাংলাদেশের প্রথম মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান, রানার অটোমোবাইলস্ লিমিটেডের টু-হুইলার ও নির্মাণাধীন থ্রি- হুইলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ও ইলেকট্রিক ভেহিক্যালের আরঅ্যান্ডডি ফেসিলিটি পরিদর্শনকালে এই আশাবাদ ব্যক্ত করেন জুনাইদ আহমেদ পলক। এসময় রানার গ্রুপের  চেয়ারম্যান হাফিজুর রহমান খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘২০৪১ এর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রযুক্তি খাত অনেক দূর এগিয়ে গিয়েছে এবং এই যাত্রায় রানার গ্রুপের মতো বেসরকারি খাতগুলোর অবদান অনস্বীকার্য। আইসিটি বিভাগের বিভিন্ন প্রকল্প যেমনÑ এটুআই, স্টার্ট-আপ বাংলাদেশসহ বিভিন্ন প্রকৌশল বিশ^বিদ্যালয়কে একত্র করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে  দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে’।

এ প্রসঙ্গে রানার গ্রুপের  চেয়ারম্যান বলেন, ‘শিগগিরই আমরা দেশে ইলেকট্রিক  ভেহিক্যাল তৈরি করার সব কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাব, যা উৎপাদিত হলে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ রক্ষায় অবদান রাখতে পারবে।

উল্লেখ্য যে, এই প্রক্রিয়ার অধীনে এটুআই আই-ল্যাব এবং রানার অটোমোবাইলস্ লিমিটেড যৌথভাবে কাজ করছে।  বিজ্ঞপ্তি