ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের আয়োজনে মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক মীর মোফাজ্জল হোসেন।